তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সিনিয়র এডভোকেট অধীর রঞ্জন ঘোষের সহধর্মিণী স্বর্গীয়া নিভা ঘোষের আত্মার শান্তি কামনায় বুধবার (১৯ জুলাই) দুপুরবেলা কুমিল্লা নগরীর কান্দিরপাড়স্থ ক্যাতায়নী কুঞ্জে মৎসমুখী অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজ এর আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা ইউনিট এর সাধারণ সম্পাদক এডভোকেট সুবীর নন্দী বাবু'র নেতৃত্বে এড. চন্দন কুমার দেব, এড. দীলিপ কুমার চন্দ, এড. রতন চন্দ্র দাস, এড. স্বর্নকমল নন্দী পলাশ, এড. অমিত কুমার সিংহ, এড. তাপস চন্দ্র সরকার, এড. কৌশিক সরকার, এড. সজল চন্দ্র পাল, এড. নির্মল গোস্বামীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়াও অংশগ্রহণ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসীসহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দসহ তাহার আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
এরআগে স্বর্গীয় নিভা ঘোষের আত্মার সৎগতি কামনায় গত ১৬ জুলাই রোববার নগরীর ঝাউতলাস্থ নিজ বাসায় শ্রাদ্ধশান্তি অনুষ্ঠিত হয়।
জানা যায় - কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সিনিয়র এডভোকেট অধীর রঞ্জন ঘোষের সহধর্মিণী এবং আইনজীবী ঐক্য পরিষদ নেতা এডভোকেট অমিতাভ ঘোষের মাতা স্বর্গীয়া নিভা ঘোষ গত ৪ জুলাই মঙ্গলবার দিবাগত-রাত সাড়ে ১০টায় ইহলোকের জাগতিক মায়া ত্যাগ করে বৈকুণ্ঠধামে গমন করেন।