আখাউড়া একই দিনে ২ জনের ফাঁসিতে মৃত লাশ উদ্ধার করেছে পুলিশ।

Date: 2023-07-22
news-banner



এসএম নাইমুল ইসলাম জিহাদ 

আখাউড়া উপজেলার মোগড়া একই ইউনিয়নে একজন পুরুষের লাশ উদ্ধার  এখল আরো এক কিশোরীর ফাঁসিতে ঝুলন্ত  লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ( ২২ জুলাই) সকাল সাড়ে ৬ টায় অত্র ইউপির নিলাখাদ গ্রামের মুক্তিযোদ্ধা মো. জহিরুল হক এর ছেলে মো. নয়ন মিয়া (৪৬) নামে এক ব্যাক্তি স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

এদিকে আজ সকাল সাড়ে ৭ টায় একই ইউনিয়নের গঙ্গাসাগর দীঘির পাড় মো. সাগর মিয়ার স্ত্রী আলিফা আক্তার (১৫) নামে এক কিশোরীর ফাঁসি তে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  গত ২ মাস আগে  সাগরের সাথে আলিফা আক্তারের বাল্য বিয়ে হয়েছে। বাড়িতে আলিফার লাশ ঝুলন্ত অবস্থায় রেখে পালিয়েছে সাগর মিয়া ও মহসিন মিয়া সহ শ্বশুরবাড়ির লোকজন।  আলিফার পিতা মো. ডালিম মিয়া বলেন যৌতুকের জন্য তার মেয়ের স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করতো।  তিনি আরো বলেন, তারাই আমার মেয়ে কে মেরে ফেলেছে। 

নিলাখাদ গ্রামের মো. নয়ন মিয়া  একজন সিএনজি চালক ছিলেন। তার তিন মেয়ে রয়েছে।  প্রেতিবেশীরা জানিয়েছেন, সকালে স্ত্রীর সাথে ঝগড়া করার পর নয়ন মিয়া কে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়,  তখন অন্যরা এগিয়ে এসে লাশ উদ্ধার আখাউড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এবিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন,  খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মৃত আরিফার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নয়নের লাশ হাসপাতালে থেকে উদ্ধার করে দূ'জনের লাশই ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

Leave Your Comments