হালুয়াঘাটে বয়স্ক নারীর গলাকাটা লাশ উদ্ধার

Date: 2023-07-23
news-banner


আরিফ আহম্মেদ হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি
 
ময়মনসিংহের হালুয়াঘাটে এক বয়স্ক নারীর  গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধার নাম জুলেখা বেগম (৬৬)। তিনি পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ মনিকুড়া গ্রামের মৃত আব্দুল লতিফের স্ত্রী।

শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় নিজ বাড়িতে নিহতের লাশের সন্ধ্যান মিলে। স্থানীয়রা জানায়, নিহতের ৫ ছেলে সন্তান রয়েছে।

খবর পেয়ে হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আহসান হাবীব ও হালুয়াঘাট অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় জানান, লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে এবং আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave Your Comments