সাকিব হোসেইন, (কুমিল্লা) সংবাদদাতা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অগ্রনী ভূমিকায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ।
শনিবার (২২জুলাই) সকাল ১০ টায় কুমিল্লা জেলা পরিষদ এর আয়োজনে বীরচন্দ্র নগর টাউন হল মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্থায়ী সরকারের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।
কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-২ তিতাস-হোমনা আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা প্রশাসক শামীম আলম, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাক্তার নাছিমা আক্তার, কুমিলা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছিম।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ রুহুল আমিন, তিতাস উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও তিতাস ওয়ার্ডের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ, তিতাস উপজেলা কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহম্মেদ ও কুমিল্লা জেলা পরিষদের সদস্যগণ সহ বিভিন্ন উপজেলা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, জেলা উপজেলা নগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।