কুলাউড়ায় অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

Date: 2023-07-23
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় অটোরিক্সার ধাক্কায় মহসিন আহমদ (৩৮) নামের এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) রাত ১০ টার দিকে পৌর শহরের দক্ষিন বাজার এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।

নিহতের আত্মীয় জানান, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিন হিংগাজিয়া গাজীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মহসিন আহমদ একটি প্রাইভেট কোম্পানিতে সেলস রিপ্রেজেনটিভ হিসেবে কাজ করতেন। পৌর শহরের উছলাপাড়া এলাকায় স্ব পরিবারে ভাড়া বাসায় থাকতেন তিনি। শুক্রবার রাতে পৌর শহরের দক্ষিণ বাজার থেকে খরচাপাতি করে বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন।

এসময় পেছন থেকে আসা একটি অটোরিক্সা মহসিনকে সজোরে ধাক্কা দেয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহত অবস্থায় মহসিনকে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার এসআই মো. আব্দুল আলিম জানান, ঘাতক অটোরিকশার ওই চালককে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

Leave Your Comments