আরিফ আহম্মেদ হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি
ময়মনসিংহ - ঢাকা মহাসড়কের এম সি বাজার নামক স্থানে আজ আনুমানিক বেলা ১২:৩০ মিনট এর সময় মালামাল বাহি দুই ট্রাকের বেপরোয়া গাড়ী চালানোর কারনে চাকার চাপে এক যুবকের মৃত্যু।
ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় জনগণের মাধ্যমে জানতে পারা যায় যে। বেপরোভাবে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনাটি ঘটে। রাস্ত পারাপারের সময় দুই দিক দিয়ে আস ট্রাকের চাপাই তাৎক্ষণিক প্রাণ গেল যুবককে। ঐ অজ্ঞাত যুবকের আনুমানিক বয়স (২৫) বছর।
স্থানীয় প্রশাসন "বার্তা বিচিত্রা "কে জানাই অজ্ঞাত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি, পরিচয়ের খোঁজ চলছে। বেপরোয়া চালকসহ গাড়ি আটকের চেষ্টা চলতেছে। অজ্ঞত যুবকের লাশ মেডিকেলে পেরন করা হবে এবং দুই চালক কে আইনের আওতাধীন আনার জন্য তদন্ত কমিটি গঠন করা হবে।