ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে পিকাপের ধক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত স্বমী সহ আহত ১

Date: 2023-07-24
news-banner




মোঃ বেলাল হোসেন খান, পূর্বধলা, (নেত্রকোণা) প্রতিনিধি:
ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের গোহালাকান্দা এলাকায় রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহত মার্জিয়া আক্তার (৩৮) নেত্রকোণা ইসলামি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। তিনি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নতুন বাজার মহল্লার মোঃ আব্দুল মোতালিবের মেয়ে। এঘটনায় তাঁর স্বামী নেত্রকোণা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মামুনুর রশিদ সায়মন ও সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন। 

জানা যায়, মার্জিয়া ও সায়মনের কর্মস্থল নেত্রকোণা হলেও তাঁরা ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে নিজ বাসা থেকে যাতায়াত করতেন। ঘটনার দিন সকালে প্রতিদিনের ন্যায় গৌরীপুর থেকে সিএনজি যোগে নেত্রকোণা কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় শ্যামগঞ্জ গোহালাকান্দা এলাকায় পিছনদিক থেকে একটি পিকআপ ভ্যান তাদের সিএনজিকে ধাক্কা দেয়। এতে তারা চালকসহ গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২.৩০ মিনিটে মার্জিয়া মারা যান। চালকের পরিচয় জানা যায়নি।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) একে এম মঞ্জুরুল হক আকন্দ জানান- নেত্রকোণাগামী সিএনজিটিকে একটি পিকআপ পিছনদিক থেকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। পিকআপটি আটক করা হয়েছে।

নিহতের লাশ রবিবার রাত ৯.৩০ মিনিটে পূর্বধলার লাউখাই চেয়ারম্যান বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক চেয়ারম্যান হাসনাত জামান খোকন, সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ ছায়েদ আল-মামুন শহিদ প্রমুখ। 

মুসুল্লির উপস্থিতিতে কেন্দ্রীয় নেতা জানান, ইসবপুর মোড় থেকে পূর্বধলা ফিলিং স্টেশন পর্যন্ত ফ্লাইওভারের জন্য মন্ত্রণালয়ের আবেদন জমা হয়েছে, খুব তারাতারি তা বাস্তবায়ন করা হবে।

Leave Your Comments