গোলাম রব্বানী
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি।
আজ সোমবার ২৪ জুলাই ২০২৩ হরিপুর উপজেলার ১ নং গেদুড়া ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা করেন চেয়ারম্যান ও সিডব্লিউজি কমিটির সভাপতি জনাব মোঃ তরিকুল ইসলাম। উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, শিক্ষক, ট্রেড ইউনিয়ন লিডার, ধর্মীয় নেতা, অভিভাবক ও শিশুরা। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা সভায় জনাব দেবেন্দ্র নাথ টপ্য’র সঞ্চালনায় শিশু শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন জনাব গোবিন্দ রায়। অভিভাবকদের মধ্যে জনাবা সালেহা বেগম। দোকান মালিক জনাব হোসেন আলী, শিক্ষক জনাব জিল্লুর রহমান ইউপি সদস্য জনাব মোঃ মোস্তফা কামাল, ইউনিয়ন পরিষদ সচিব জনাব মোঃ বাসেদ আলী ।
শিশু শ্রমিক গোবিন্দ বলেন যে, আমি জুয়েলারি দোকানে কাজ করতাম, এই কাজ করতে গিয়ে আমার চোখে ঝাপসা দেখতাম। তখন ইএসডিও’র ভাইয়েরা বললেন যে, চোখের ক্ষতি হয় সবচেয়ে বেশি, তাই এখন আর কাজ করি না। আমি স্কুলে পুণরায় ভর্তি হই এবং নিয়মিত স্কুলে যাই। আমি এখন বনগাঁও স্কুলে নবম শ্রেনিতে পড়ি। বড় হয়ে আমি ডাক্তার হতে চাই। দোকান মালিক জনাব হোসেন আলী বলেন যে, আমার দোকানে আমার ছেলেটায় কাজ করতো। আমি এখন আর তাকে দোকানে কাজ করাই না। সে এখন নিয়মিত স্কুলে যায়। আমি ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত আর কোন কাজ করাবো না। শিক্ষক মোঃ জিল্লুর রহমান বলেন যে, সরকার শিশুদের পড়াশোনার জন্য সকল ধরনের সুযোগ দিচ্ছে। বছরের শুরুতে বই তুলে দিচ্ছে আবার উপবৃত্তি দিচ্ছে। তাই আপনার আপনাদের শিশুদের কাজে না দিয়ে স্কুলে পাঠান। আমরা তাদের সকল ধরনের সহযোগীতা করবো। ইউপি সদস্য জনাব মোঃ মোস্তফা কামাল বলেন যে, ইএসডিও শিশুশ্রম বন্ধে বিভিন্ন ধরনের কার্যক্রম করেছে। এবং তারা নিয়মিত যোগাযোগ করেছে। যার ফলে আজকে আমরা আজকে এই ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা করতে যাচ্ছি। একদিকে এটা যেমন আনন্দের তেমনি আমাদের সকলের দায়িত্ব অনেক বেড়ে গেল। ইউপি সচিব জনাব বাসেদ আলী বলেন যে, ঘোষনা করা সহজ কিন্তু আর যেন শিশুশ্রম না হয় সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। আমরা সকলে মিলে যদি সপথ নিই তাহলে অবশ্যই সরকারের এই কাজে সফলতা আসবেই।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন যে, সরকার জাতীয় প্লান অব এ্যাকশনে ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশকে শিশুশ্রম মুক্ত দেশ হিসেবে ঘোষণা করতে চায়। তারই অংশ হিসেবে ইএসডিও সর্বপ্রথম ঠাকুরগাঁও জেলায় ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত জেলা করার লক্ষ্যে কাজ শুরু করে। বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করার মধ্য দিয়ে আজকে আমরা ১ নং গেদুড়া ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষনার দ্বারপ্রান্তে উপনীত হয়েছি। আপনারা সকলেই যদি একতাবদ্ধ থাকেন এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলে নতুন করে আর কখনোই এই ইউনিয়নে শিশুশ্রম যুক্ত হবে না। আমরা আজকে এই ১ নং গেদুড়া ইউনিয়নকে ঝুঁকিপূর্ন শিশুশ্রম মুক্ত ইউনয়ন ঘোষণা করছি, তবে এখানেই আমাদের দায়িত্ব শেষ নয়। আমরা সকলে সজাগ দৃষ্টি রাখবো যেন নতুন করে আমাদের এই ইউনিয়নে কোন শিশু ঝুঁকিপূর্ন কাজের সাথে জড়িত না হতে পারে।
পরিশেষে স্কুলে ভর্তিকৃত সকল শিশুদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়ার মাধ্যমে এবং সকলকে ধন্যবাদ দিয়ে সভা সমাপ্ত ঘোষণা করেন।