আরিফ আহম্মেদ , হালুয়াঘাট (ময়মনসিংহ) থেকে: ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পথ শোভাযাত্রা ও মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপলক্ষে হালুয়াঘাট উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি পথ শোভাযাত্রা শুরু করে হালুয়াঘাট বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের পুকুরে মাছের পোনা অভয়ারণ্য করা হয়েছে।
পরিষদ অডিটোরিয়াম রুমে মতবিনিময় সভায় হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ফকির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.আব্দুল্লাহ আলমামুন, উপজেলা মৎস্য অফিসার জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মো.ওয়াহেদুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ কামরুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো.আলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা ছিলেন মৎস্য চাষী আবু খালিদ। এ সময় গুনগত মানের পোনা মাছ উৎপাদনকারী ক্যাটাগরীতে মো. হামিদুর রহমান, শিং মাছ চাষে সফল চাষী আব্দুল বারেক,আধুনিক প্রযুক্তিতে মৎস্য চাষ সেবা সম্প্রসারণে সফল সম্প্রসারণ কর্মী তৃষ্ণা চিরান। এই ৩টি ক্যাটাগরীতে পুরস্কার প্রদান করা হয়।