শেরপুরের নালিতাবাড়ীতে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল এর সভাপতিত্বে আলোচনা সভায় মুঠো ফোনে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।
সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আবু বকর সিদ্দিক, উপজেলা আ' লীগের সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক ফারুক আহম্মদ বকুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ।
এর আগে একটি র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফিতা কেটে কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়।