১২ টি ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী খোরশেদ আটক

Date: 2023-07-27
news-banner

আব্দুল্লাহ আল মামুন (প্রধান প্রতিবেদক):  


হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় মোট ১২ টি ওয়ারেন্টভূক্ত মো. খোরশেদ আলম (৩৮) নামে দীর্ঘদিনের পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। মঙ্গলবার (২৫ জুলাই) রাত আনুমানিক ৮ টায় রাজধানীর ওয়ারী থানাধীন বনিয়ানগর মোড় এলাকা থেকে খোরশেদকে আটক করার বিষয়টি বার্তা বিচিত্রাকে নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি. মোহাম্মদ ফরিদ উদ্দিন।

খোরশেদ আলমের বিরুদ্ধে বিভিন্ন থানার মামলা গুলোর মধ্যে রয়েছে, নারায়নগঞ্জ থানার মামলা নং- ১৯(৯)১৪, ধারা: দ্রুত বিচার আইনের- ৪(১)/৫, একই থানার আরো ২ টি মামলা নং- ১১(৩)১৫ ও মামলা নং- ৮(২)১৩, ধারা: ১৪৭/ ১৪৮/ ১৪৯/ ৩৫৩/ ৩৩২/ ৩০৭/ ৪২৭ পেনাল কোড ১৮৬০। ফতুল্লা থানার মামলা নং- ৩২(১১)১৪, ধারা: দ্রুত বিচার আইনের- ৪/৫, একই থানার আরো ৪ টি মামলা নং- ৪৫(৭)১৩, ধারা: দ্রুত বিচার আইনের- ৪/৫, মামলা নং- ২৭(৫)১৩, মামলা নং- ১২(৭)১৩, ধারা: দ্রুত বিচার আইনের- ৪(১)/৫ ও মামলা নং- ৪৪(১)১৫। মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার মামলা নং- ২২(৫)২০১৩, ধারা: ১৪৭/ ১৪৮/ ১৪৯/ ৩৪১/ ৪২৭/ ৩০২/ ৩৪ পেনাল কোড ১৮৬০ এবং সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং- ২২(৫)২১, ধারা: ১৪৭/ ১৪৮/ ১৪৯/ ৩৪১/ ৪২৭/ ৩০২/ ৩৪ পেনাল কোড ১৮৬০। 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যা মামলাসহ উপর্যুক্ত মামলা গুলোর সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং এই সমস্ত মামলার বিষয়গুলো জানতে পেরে দীর্ঘদিন যাবত ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানায় সে। আটক খোরশেদ আলমের পিতার নাম- নূর আমিন ওরফে নূর মুন্সী, ঠিকানা- মুরাদনগর বালুরচর, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়। 

Leave Your Comments