এএসএসসি তে ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত জামালপুর শাহীন শিক্ষা পরিবার।

Date: 2023-07-30
news-banner



আবুল কালাম আজাদ,  জামালপুর। 

প্রতিবছরের ন্যায় এসএসসির ফলাফলে এবারও ধারাবাহিকতা বজায় রেখেছে সু-পরিকল্পিত আধুনিক শিক্ষার ধারক, জাতীয় পর্যায়ে ৪ বার প্রথমস্থান অর্জন অর্জনকারী টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান "শাহীন স্কুল এন্ড কলেজ,  জামালপুর শাখা"র মেধাবী শিক্ষার্থীরা। 

শুক্রবার (২৮ জুলাই)  প্রকাশিত ফলাফলে দেখা যায় বরাবরের মত এবারো জামালপুর জেলায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে  জেলার ঐতিহ্যবাহী শাহীন স্কুল এন্ড কলেজ । এসেছে সর্বাধিক এ প্লাসও।  ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ময়মনসিংহ বোর্ডের অধীনে এ বছর স্কুলটির মোট ৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পাশের হার ৯৭ শতাংশ। গোল্ডেন জিপিএ-৫  সহ এ প্লাস পেয়েছে ২৭ জন। 

স্কুলের এমন কৃতিত্বপূর্ণ ফলাফলে আনন্দিত স্কুলের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। এ প্রসঙ্গে শাহীন স্কুল এন্ড কলেজ জামালপুর শাখার অধ্যক্ষ ও শাহীন শিক্ষা পরিবার জামালপুর অঞ্চলের নির্বাহী পরিচালক  আব্দুল গফুর বলেন, এমন ফলাফল অবশ্যই  আমাকে গৌরবান্বিত করেছে।  শাহীন শিক্ষা পরিবারের মাননীয় চেয়ারম্যান স্যারের এন্টিবায়োটিক কোর্স হিসেবে দেওয়া পাঁচটি নির্দেশনা বাস্তবায়ন ও শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সমন্বয়ে ত্রিভুজ গাইডিংয়ের  ফলেই এমন অবিস্মরণীয় সাফল্য এসেছে। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ভবিষ্যতেও এমন ফলাফল অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য,  ২০২২ সালে ৩৮ জন, ২০২১ সালে ৪০ জন, ২০২০ সালে ৩২ জনের এ+ প্লাস প্রাপ্তি সহ প্রাইভেট বিদ্যালয়গুলোর মধ্যে পরপর দুইবার জেলায় শীর্ষস্থান অর্জন প্রতিষ্ঠানটির সফলতার সাক্ষ্য বহন করে।  

তাছাড়া,  করোনাকালীন সময় থেকেই শুরু নিয়মিত অনলাইন পাঠদান ও পারীক্ষা গ্রহণের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধা চর্চায় সারা বাংলাদেশের ন্যায় "শাহীন স্কুল' জামালপুর" শাখাও ধারাবাহিকতা বজায় রেখে পরিচালিত হচ্ছে।

Leave Your Comments