নড়াইলে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে দক্ষিণ বাগডাঙ্গা ও জংঙ্গল গ্রাম চ্যাম্পিয়ন
Date: 2023-07-30
মির্জা মাহামুদ রন্টু নড়াইলঃ
নড়াইলে সদর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা পরিষদের আয়োজনে বিকেলে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফাইনালে ১৭নং জংঙ্গল গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশ ১-০ গোলে রহমত পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফাইনালে ১৬৫ নং দক্ষিণ বাগডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশ ২-০ গোলে দত্তপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন খান নিলু।
বিষেশ অতিথি জনাব আঞ্জুমান আরা, মেয়র নড়াইল সদর পৌরসভা, এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম,আওয়ামী যুবলীগের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ গাউছুল আজম ( ভি,পি মাসুম) উপজেলা শিক্ষা অফিসার আবুল বাসারসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সদর উপজেলার বালক ১৫টি ও বালিকা ১৫টি দল এ খেলায় অংশগ্রহন করে।