ভৈরবে ইউপি মেম্বারের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে ডাকাতি,স্বর্ণ-টাকা লুট

Date: 2023-07-30
news-banner


মোঃনাঈম মিয়া,ভৈরব(কিশোরগঞ্জ)প্রতনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে সাবেক ইউপি মেম্বারের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর গ্রামের কাওয়া বাড়ির ইরাক প্রবাসী রাশেদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

এ সময় ডাকাতরা প্রায় স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী ইরাক প্রবাসী রাদেশ এর পরিবারের লোকজন ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, গত ২৭ জুলাই রাতের বেলায় পূর্ব পরিকল্পিতভাবে  সাবেক ইউপি মেম্বার জাহের মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী  ও ডাকাতদল বন্দুক,দেশীয় অস্ত্র রামদা,ছুরি নিয়ে ইরাক প্রবাসী রাশেদ আহমেদ তারেক এর চাচা রজব আলী (৭০) এর বাসায় হামলা চালায়। বাড়িতে থাকা রজব আলী (৭০),ও স্ত্রী মাজেদা বেগম, রজব আলীর ছেলের বড় ছেলে সৌদি প্রবাসী মনির মিয়ার ঘরের উপর হামলা চালায় টাকা পয়সা স্বর্ণালংকার লুটপাট ও মারধর করে রাশেদ আহমেদ তারেখের বাড়ি-ঘর ফের ভাংচুর ও লুটপাট করে রজব আমি বলেন আমার ভাতিজাদের সব ঘর লুটপাট ও ভাংচুর করে নিয়ে যায় আমাদের বাড়ির বেশির ভাগ মানুষ প্রবাসী সবার ঘরে প্রচুর পরিমানে স্বর্ণালংকার এবং নগদ টাকা ছিল সব লুটপাট করে আমাদের নিঃস্ব করে দেয়। 

সাবেক ইউপি মেম্বার জাহের মিয়ার নেতৃত্বে অহেদ মিয়া (৩৮,স্বাধীন মিয়া (২২),ফাহাদ মিয়া (২৫),মাসুদ মিয়া (৪৫),সহ ২৫ জনের একটি সন্ত্রাসী ডাকাতদল আমাদের সব শেষ করে দিয়েছে আমরা আমাদের লুট হয়ে যাওয়া মালামাল ফেরত চাই এবং আমাদের যে ক্ষতি করেছে তার সুষ্ঠু বিচার চাই। এর আগে গত ৪ জুলাই মঙ্গলবার গভীর রাতে রাশেদ আহমেদ তারেখের  বৃদ্ধা মা আনোয়ারা বেগম (৭০) কে অস্ত্রের ভয় দেখিয়ে এবং গলায় কাপড় পেচিয়ে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করে হত্যা চেষ্টা চালায় ডাকাত দল। রাশেদ আহমেদ তারেখের মা জানান ডাকাত দলের সদস্য একই গ্রামের মৃত ছিদ্দু মিয়ার ছেলে জাহাঙ্গীর (৪০), জসিম মিয়ার ছেলে সাগর (২৫), মিয়া চান মিয়ার ছেলে হাবিবুর সহ আরো ৭ ৮ জন ৯ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৭লাখ ৪২ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এই ঘটনায়  ইরাক প্রবাসী রাশেদ আহমেদ ভাই মোক্তার মিয়া বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা করেছিলেন । 

এবিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি মেম্বার জাহের মিয়ার সাথে কথা বললে তিনি জানান, একই বংশের রজব আলীর ভাতিজা জুনায়েদ আমার রাজনৈতিক ব্যক্তব্য ফেসবুকে আপলোড করা হলে সেখানে কমেন্ট করে বলে ডাকাত সন্ত্রাসীরা আবার নেতা নীতি কথা বলে এটা দেখার পর আমার বাড়ির লোকজন এবং ভাতিজারা এদের বাড়িঘর ভাংচুর করেছে রজব আলীর বংশের লোক আমার নামে আগেও ১১টি মামলা করেছেন যদি এখন ফের মামলা দেয়া হয় তাহলে ১২ টি হবে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মাকসুদুল আলম বলেন,উক্ত ঘটনায় রজব আলী বাদী হয়ে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন শ্রীনগর ইউনিয়ন ভিট পুলিশিং ইনচার্জ উপ-পরিদর্শক ওসমান গণী। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Leave Your Comments