ওসমান হারুনী, জামালপুর : বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যে সৃষ্টি , সহিংসতা ঘটনার প্রতিবাদে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামপুর পৌর মেয়র আ:কাদের নেতৃত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে সরকারি ইসলামপুর কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে শান্তি সমাবেশের মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক বটতলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে বটতলা চত্বরে শান্তুি সমাবেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যে, ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামপুর পৌর তিনি বারের মেয়র আ:কাদের শেখ, ইসলামপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নূর ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবু।
শান্তি সমাবেশে হাজার হাজার মানুষের ঢল নামে।