সড়ক দুর্ঘটনায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নিহত

Date: 2023-08-03
news-banner



টুটুল, ভোলা জেলা প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নিহত। নিহত চিকিৎসক মোটরসাইকেল করে তাহার নিজ কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সময় মোটরসাইকেল ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে হিল্লোল দে (৩০) নামের একজন চিকিৎসক ঘটনাস্থল মৃত্যুবরণ করেন । পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাথে সাথে মাইক্রোবাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফরাজি বাজার সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য দিয়ে নিশ্চিত করেছেন।

নিহত হিল্লোল দে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক ও হাড় বিশেষজ্ঞ। তিনি মূলত পাশের বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের কাজল দে ছেলে।

ওসি জানায়, নিহত চিকিৎসক হিল্লোল দে তার কুঞ্জের হাট বাসা থেকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ফরাজি বাজার সংলগ্ন এলাকায় গিয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চিকিৎসক মারা যান। তার মোটরসাইকেলটি ভেঙ্গে চূর্ণ চূর্ণ হয়ে যায়।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মাইক্রোবাসটি জব্দ করেছে। তবে দুর্ঘটনা হওয়ার সাথে সাথে চালক পালিয়ে যায়। পুলিশ আরও জানায় এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

Leave Your Comments