ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় সচেতনামূলক প্রচার ও পরিচ্ছন্নতা অভিযান
Date: 2023-08-03
মোঃ শহিদুল ইসলাম শাওন , আমতলী (বরগুনা) প্রতিনিধি
"আমতলীবসী হলে সচেতন, এডিস মশা হবে নিধন" এই শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী বেড়ে চলা ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় সচেতনতামূলক প্রচার ও পরিচ্ছন্নতা অভিযান করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আমতলী উপজেলা শাখা ।
মঙ্গলবার (১ আগস্ট ) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সাকিব প্লাজা সামনে এসে র্যালীটি শেষ হয়। পরে বিভিন্ন জায়গায় জমে থাকা ময়লা, আবর্জনা পরিষ্কার করেন ক্রিসেন্ট আমতলী উপজেলা শাখার সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লাইভ মেম্বর অশোক কুমার মজুমদার সহ আমতলী উপজেলার অর্ধশত রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা।