বিএনপি নেতা সালাহ উদ্দিন গ্রেফতার

Date: 2023-08-03
news-banner



ডেস্ক রিপোর্ট: সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচির দিন সহিংসতার অভিযোগে দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। 

সালাহ উদ্দিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ। তিনি বলেন, বিএনপির ডাকা অবস্থান কর্মসূচির কোনো অনুমতি ছিল না। ওইদিন বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। দুটি মামলায় সালাহ উদ্দিন আহমেদ প্রধান আসামি।

বৃহস্পতিবার দুপুরের পরেই সালাহ উদ্দিন আহমেদকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। দুপুর দুইটার দিকে যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভারের উপর থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডেমরা সাবেক এই সংসদ সদস্যকে আটক করে নিয়ে যাওয়ার খবর দেন তার গাড়িচালক। 

পরে মোট চার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা প্রধান হারুন। 

গত শনিবার ঢাকার চার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে সহিংসতায় জড়িয়ে পড়েন বিএনপির নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়। বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়। ভাংচুর করা হয় আরও কয়েকটি যানবাহন। 

এসব ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।

Leave Your Comments