আহসান হাবীব রানা, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রতি সপ্তাহে সোমবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেকর্তৃপক্ষ। প্রশাসনের এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে দাবি করে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেবিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদ।
শনিবার (০৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে ছাত্র ইউনিয়ন টেন্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে অনুষদ ভবন প্রদক্ষিণ করেঝাল চত্বর দিয়ে প্রশাসন ভবনের সামনে সমবেত হয় তারা। এসময় অনলাইন ক্লাসের নামে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্তঅযৌক্তিক বলে দাবি করে তারা। এছাড়া সোমবার ক্লাস-পরীক্ষা বন্ধ করে নতুন সেশনজটের সূচনা হবে বলে দাবি করেন তাঁরা।
জানা যায়, গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান এ তথ্য জানান। এতে প্রতি মাসেপ্রশাসনের প্রায় ৯ লাখ টাকা আর্থিক সাশ্রয় হবে বলে উল্লেখ করেন।
এ বিষয়ে ছাত্র ইউনিয়নের ইবি সংসদের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান সুইট দাবি করেন, 'ইসলামী বিশ্ববিদ্যালয়েরপ্রশাসন সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া তাঁরা বলেছে সেদিনপরীক্ষা নিতে পারবে না। এ সিদ্ধান্তের কারণে সেশনজট নামের ভয়াল কালসাপ আমাদের গ্রাস করতে চলছে।'
এ বিষয়ে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি ইমানুল সোহান বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্ত হটকারি ওঅযোক্তিক সিদ্ধান্ত। যা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জ্বালানি সাশ্রয়ের নামেনিয়মিত ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিলেও ইভেনিং কোর্সের ক্লাস কিন্তু বন্ধ হয়নি। সাধারণ শিক্ষার্থীদের ঠকিয়ে তারা ইভেনিংকোর্সের নামে টাকার ব্যবসা কিন্তু ঠিকই খোলা রেখেছে। অতিসত্বর এই সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবী জানাচ্ছি। না হয় আমরাসাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলবো।'