দর্শারপাড় "হালুয়াঘাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ডেঙ্গু মুক্ত অভিযানের লক্ষ্যে মুক্ত আলোচনা ও রেলি।

Date: 2023-08-07
news-banner

 
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি আরিফ আহম্মেদ।।
ময়মনসিংহের হালুয়াঘাট থানার দর্শারপাড় নামক স্থানে রবিবার (৬) "হালুয়াঘাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ডেঙ্গুর ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধ এবং ডেঙ্গু মুক্ত ক্যাম্পাস অভিযানে লক্ষ্যে আলোচনাসভা ও রেলি অনুষ্ঠিত হয়।

 ডেঙ্গু প্রতিরোধ সভার সভাপতিত্ব করেন অত্র কলেজের সুযোগ অধ্যক্ষ জনাব কাজী সিরাজউদ্দোহা স্যার। উক্ত আনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আর এম ও) ডাঃ নেলসন ফ্রান্সিস পালাম, উপস্থিত ছিলেন অত্র এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব আজগর আলী স্যার।

 এ ছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন অত্র কলেজের, শিক্ষক মন্ডলী, কর্মচারী,  ও ছাত্র ছাত্রী বিন্দু। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সুযোগ অধ্যক্ষ স্যার সচেতনতা, প্রতিরুদ্ধ, ডেঙ্গু প্রতিরোধ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে, নিজে সচেতন হোন ও অন্যকে সচেতন করার পরামর্শ দেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেলসন ফ্রান্সিস পালমা (আর এম ও) সাহেবের বক্তব্যে তিনি বলেন ডেঙ্গু এ ভয়াবহ ঘাতকের কবে প্রথম শনাক্ত হয়। তিনি আরো জানান দিন দিন ডেঙ্গু তার রুপ পরিবর্তন করতেছে।এ রোগের আরো কিছু ভয়াবহতার রুপ উল্লেখ করেন। প্রথমবার আক্রমণ ব্যাক্তি যদি দ্বিতীয়বার আক্রান্ত হয় তাহলে তার অবস্থা খুব ভয়াবহ আকার ধারণ করে। তবে এ নিয়ে ভয়পাওয়ার কোন করন নেই ৮৫% মানুষ সাধারণ চিকিৎসায় ছেড়ে উঠে।তাই জ্বর দেখা দিলে ডাক্তারের পরামর্শ পূর্বে শুধু প্যারাসিটামল খেতে জানান , আর ১৫% মানুষ এরমধ্যে ৫% গুরুত্ব অবস্থায় যাই। ডেঙ্গু পরীক্ষায় শনাক্ত হলে ডাক্তারের পরামর্শ নিয়ে বাড়িতেই চিকিৎসা নেওয়ার জন্য আহ্বান করে খারাপ অবস্থা না হলে।

 এ রোগে সনাক্ত হলে বেশি বেশি তরল জাতীয় খাবার খাওয়ার জন্য জানান, ডাব, ওরস্যালাইন ইত্যাদি। আলোচনা সভা শেষে সমাপনী বক্তব্য রাখেন উক্ত কলেজের অধ্যক্ষ। ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে কলেজের আশেপাশের বাড়ি গুলিতে ‌রেলি করে সচেতন ও ডেঙ্গু প্রতিরোধে আশেপাশের ময়লা আবর্জনা, জমা পানি স্তুপ , ডাবের খোসা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আহ্বান জানান।

Leave Your Comments