পূর্বধলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত

Date: 2023-08-09
news-banner



বেলাল হোসেন খান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ  
নেত্রকোনার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, সাহসী ও মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

 মঙ্গলবার (৮ আগস্ট) উপজেলা প্রশাসনের পক্ষে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পূর্বধলা থানা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। পরে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গমাতার জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু আহামেদ রাজ্জাক সরকার, মহিল ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমী, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নিজাম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহাজাদী, সমাজসেবা অফিসার মহিবুল্লাহ হক, আনসার ভিডিপি অফিসার, মো. মোফাজ্জল হোসাইন মন্ডল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস প্রমুখ। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৯ জন প্রশিক্ষিত নারীকে ৯টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

Leave Your Comments