লালমনিরহাট
প্রতিনিধিঃ মৃনাল কান্তি রায়
লালমনিরহাটে দরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবার জমির কাগজপত্রসহ ঘর পাচ্ছেন।
সোমবার (৭ আগষ্ট) বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
তিনি বলেন আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় দ্বিতীয় ধাপে লালমনিরহাট সদর উপজেলায় ১১২টি, আদিতমারী উপজেলায় ২২টি, কালীগঞ্জ উপজেলায় ১৫৭টি ও হাতীবান্ধায় ৫৭টিসহ মোট ৩৪৮টি নতুন গৃহ ও জমি উপকার ভোগীদের মাঝে বরাদ্দ্য চুড়ান্ত করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, ১ম পর্যায়ে জেলার ৫ উপজেলায় ৯৭৮টি, ২য় পর্যায়ে ৯১৫টি, ৩য় পর্যায়ে ১১৮৪টি, ৪র্থ পর্যায়ে ১ম ধাপে ৫৬৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৪র্থ পর্যায়ের ২য় ধাপে আগামী ৯ আগষ্ট জেলায় ৩৪৮টি পরিবারকে জমি সহ গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের পাশাপাশি সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এসব নতুন জমিসহগৃহ হস্তান্তর করবেন।