ডিমলায় হিরোইনসহ তিন মাদক কারবারি আটক

Date: 2023-08-13
news-banner


বুলবুল আহমেদ - রংপুর প্রতিনিধি।।

নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের পোস্ট অফিস মোড় এলাকায় ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমানের নির্দেশনায় মদ, জুয়া ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে থানার এসআই নিসার আলীর নেতৃত্বে একদল পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা সদর ইউনিয়নের থানা সংলগ্ন শিব মন্দির পাড়ার মৃত মজিবর রহমানের ছেলে মো. রাসেল মানিক ওরফে বাবু (২৪), মো. সফিয়ার রহমানের ছেলে মো. মমিনুর রহমান (৩২) ও মমিনুর রহমানের স্ত্রী মোছাঃ লাভলী আক্তার (২৭) নামে তিনজনকে ১০০ পিস হিরোইনের পুরিয়াসহ তাদেরকে আটক করা হয়।

রবিবার (১৩ই আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা এসআই নিসার আলী তিতুমীর।


ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লাইছুর রহমান বলেন, নীলফামারী জেলার সম্মানিত পুলিশ সুপার মো. গোলাম সবুর পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক নির্দেশনায় ডিমলা থানাকে মদ, জুয়া ও মাদকমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসাবে এই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ০৮ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

তিনি আরও জানান, আটক তিনজন দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিমলা থানায় মামলা নং- ২০ তাং ১৩/৮/২৪, ৩৬(১) সারণির ৭(ক)/৩৬(১) সারণির ৭(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারায় মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave Your Comments