ময়মনসিংহ গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ০১টি চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার-০২।

Date: 2023-08-14
news-banner



আরিফ আহম্মেদ হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি। 
এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল ও এসআই(নিঃ) সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন শাহগঞ্জ বাজারস্থ মোঃ কামরুজ্জামান এর ঔষধের দোকানের সামনে পাকা রাস্তার পাশ হইতে ০৯ আগষ্ট ২০২৩ খ্রিঃ তারিখ ২১.৩০ ঘটিকায় ০১টি  চোরাই মোটর সাইকেলসহ চোর ১। মোঃ রাজু আহাম্মেদ (২১), ২। মোহাম্মদ (১৯), উভয় পিতা-সিদ্দিকুর রহমান, মাতা-নার্গিস, সাং-শাহাগঞ্জ ফুলবাড়ীয়া, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।

 উদ্ধারকৃত ০১টি চোরাই মোটর সাইকেল উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Leave Your Comments