আহসান হাবীব রানা, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মালি পদে নিয়োগ পেতে বিষের বোতল নিয়ে ভাইভা বোর্ডে প্রবেশ করেছে এক চাকুরি প্রত্যাশী।আজ শনিবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের নিয়োগ বোর্ড চলাকালে এ ঘটনা ঘটে। বিষয়টিনিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান।
জানা যায়, চাকুরী ভাইভাতে অংশগ্রহণকারী প্রার্থীর নাম হাসমত আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের অস্থায়ীভাবেডে লেবার হিসেবে কর্মরত একজন কর্মচারী। তিনি তাঁর নিয়োগ স্থায়ী করতে এমন আবেগী সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা যায়।
এ ব্যাপারে চাকুরী প্রত্যাশী হাসমত আলীকে একাধিকবার মুঠোফোন যোগাযোগ করা হয়। তবে তার সাথে যোগাযোগ করা সম্ভবহয়নি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, 'মালি পদে নিয়োগ বোর্ডে হাসমত নামে এক চাকুরীপ্রত্যাশীতাঁর নিয়োগ নিশ্চিত করতে তিনি বিষের বোতল নিয়ে নিয়োগ বোর্ডে প্রবেশ করেন। আমরা ব্যাপার বুঝতে পেরে কঠোর পদক্ষেপগ্রহণ করি। পরে তাঁর ভবিষ্যতে কোন অঘটন ঘটলে কর্তৃপক্ষের দায় থাকবে না এমন মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এখনআমরা তো আর তাঁকে জেল-জরিমানা করতে বসিনি।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, 'উপাচার্যের বাসভবন থেকে মুঠোফোনে আমার সাথেএ ব্যাপারে যোগাযোগ করলে আমি সিকিউরিটি নিয়ে সেখানে যায়। পরে জানতে পারি বিষের বোতল নিয়ে একজন ভাইভাবোর্ডে প্রবেশ করেছে। আমি বিষের বোতল একটি খামে নিয়ে রেখে তাঁর থেকে লিখিত মুছলেকা নিয়ে ছেড়ে দিয়েছি।'