দুর্গাপুরে বিভিন্ন দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

Date: 2023-08-14
news-banner



মো:নূর আলম, দূর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ট্রাক চলাচল বন্ধের দাবি সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদ। সোমবার দুপুরে ঘন্টাব্যাপী পৌর শহরের এম কে সি এম মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ছাত্র ইউনিয়ন উপজেলা শাখার সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারন সম্পাদক রূপক সরকার, কৃষক সমিতি উপজেলা কমিটির সাধারন সম্পাদক মোরশেদ আলম, ছাত্র ইউনিয়ন উপজেলা শাখার সহ-সভাপতি নূর আলম খান, সহ সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান,এইচএসসি পরীক্ষার্থী সাদেকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনের দাবি সমূহ হল, আসন্ন এইচএসসি পরীক্ষা সহ সকল পরীক্ষা চলাকালীন সময়ে দুর্গাপুরে বালুবাহী ট্রাক চলাচল বন্ধ করতে হবে। সুসং সরকারি মহাবিদ্যালয়ে অবিলম্বে অনার্স কোর্স চালু করতে হবে। শিক্ষা উপকরণের দাম কমাতে হবে। শিক্ষাখাতে পূর্ণ বিবেচনা করে বরাদ্দ বাড়াতে হবে।

বক্তারা এসব দাবি বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Leave Your Comments