আরিফ আহম্মেদ হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি।
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার পৃথক ইউনিয়নে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু। ধারা ইউনিয়নের গড়পাড়া, গ্রামের মোঃ মোশাররফ মিয়ার দেড় বছর বয়সী কন্যা খাদিজা খাতুন। অপরদিকে ভবনকুড়া ইউনিয়ন উত্তর পলাশতলা গ্রামের মোঃ রুবেল মিয়ার দেড়/ দুই বছরের ছেলে ইসরাফিল মিয়া।
ঘটনাস্থলে " বার্তা বিচিত্রা " কে ইসরায়েলের চাচা শরিফুল মিয়া জানান, সোমবার আনুমানিক (১০) ঘটিকায় নিজ বাড়ি সংলাগ্ন পুকুর পাড়ে খেলাধুলা করার সময় অসর্তক ভাবে পুকুরে পরে যায়।
এলাকার স্থানীয় লোকজন পুকুর থেকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত আবাসিক মেডিকেল মৃত ঘোষণা করেন।
একই দিনে ভবনকুড়া ইউনিয়ন উত্তর পলাশতলা পাড়ার খাদিজার চাচা আঃ রহিম বলেন আনুমানিক বেলা (১:০০ থেকে ২:০০) ঘটিকায় বাড়ির কাছে গত কয়েক দিনের বৃষ্টিতে পাহাড়ী ঢলে জমিতে পানি জমে।
সেই জমা পানি থেকে শিশু খাদিজার মরদেহ তার স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকেও মৃত ঘোষণা করেন ডাঃ রজার রজত। হালুয়াঘাট থানার (ওসি) সুমন চন্দ্র রায় জানান আমি পৃথক দুই স্থানের ঘটনা সম্পর্কে অবগত। তদন্তের মারফত আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে সত্যতার।