আব্দুল্লাহ আল মামুন (প্রধান প্রতিবেদক):
ছবির এই ছেলেটি গত ১৫ আগষ্ট (মঙ্গলবার) এক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আহত অবস্থায় রাজধানীর লালবাগ থানাধীন বেড়িবাধ এলাকায় পড়েছিল।
সেখান থেকে তুলে এনে লালবাগ থানা-পুলিশ ছেলেটিকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করে।
বর্তমানে সে লালবাগ থানা-পুলিশের হেফাজতে রয়েছে।
তার বয়স আনুমানিক ১৫/১৬ বৎসর। সে তার নাম ফয়সাল বলে জানায়। এর বাইরে “ডেমরা ও কোনাপাড়া” এই দুটি শব্দ ছাড়া সে আর কিছুই বলতে পারছে না বলে থানা সূত্রে জানা যায়।