হালুয়াঘাট (ময়মনসিংহ) থেকে
আরিফ আহম্মেদ প্রতিনিধি।
হালুয়াঘাটের শিক্ষক, রাজনীতিবদ ও সংগঠক ব্যাক্তিত্বের একজন ছিলেন আধ্যক্ষ খোরশীদ আলম ভূঞা। তিনি জন্মগ্রহন করেন (১৯৫৫) সালে। পিতা আব্দুর রাজ্জাক ভূইয়া ছিলেন একজন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ও থানা সংগ্রাম কমিটির সদস্য।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (অর্থনীতিতে) একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী শেষ করে ঢাকা ইস্পাহানি কলেজে চার বছর শিক্ষকতা করেন। নিজের জন্মভূমিতে তিনি ফেরে এসে হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির জড়িত।
স্বাধীনতার পরবর্তী সময় তিনি ছাত্রলীগ হালুয়াঘাট থানা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পাঁচ বার কাউন্সিল ও হালুয়াঘাট উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। ২০১০ সালে অত্র কলেজের অধ্যক্ষ ও ২০১৭ অবসর নেন। তিনি ২০১৭ সালের ১৭ আগষ্ট অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন।
আজ ১৭ আগষ্ট অধ্যক্ষ সাহেবের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীউপলক্ষে উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত ছিলেন সংসদ সদস্য (এমপি) জুয়েল আরেং, হালুয়াঘাটের পৌরমেয়র খাইরুল আলম ভূঁইয়া। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ হালুয়াঘাট থানা যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।