অবিরাম ছুটে চলা এক তরুণ স্বপ্নবাজের নাম এস এম নাদিমুল হাসান

Date: 2023-08-18
news-banner



নাহিদ হাসান(সুনামগঞ্জ প্রতিনিধি) :

গণমাধ্যমে চোখ রাখলেই যখন নানা রকম অনিয়মের ঘটনা দেখা যায়; ঠিক তখন এসবের বিপরীতে মাটি ও মানুষের জন্য অবিরাম ছুটে চলা এক তরুণ স্বপ্নবাজের নাম এস এম নাদিমুল হাসান(মাহিন)। তার সব ব্যতিত্রুমী কর্মকাণ্ডের মাধ্যমে এখন গোটা দেশে তুমূল জনপ্রিয়তা অর্জন করছেন। 

বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্রেকর্মী হিসাবে এস এম নাদিমুল হাসান'র রয়েছে  এক অনন্য অধ্যায়। সম্প্রতি সামাজিক ও মানবিক সেচ্ছাসেবী সংগঠনের কাজ করে পুরো বাংলাদেশে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এক আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। বলা বাহুল্য, দেশের যেকোনো স্হান থেকে কোন নারী, শিশু নির্যাতন কিংবা ধর্ষণের শিকার হলে এস এম নাদিমুল হাসান এর নাম্বার মাধ্যমে যোগাযোগ করে, ক্ষুদে বার্তা পাঠিয়ে অথবা হোয়াটস এপ, ভাইবার, ইমো মাধ্যমে ভুক্তভোগীরা জানালে সাথে সাথে ব্যবস্থা গ্রহনের অনন্য উদ্যোগটি সত্যি প্রশংসনীয়।

 আরো মানবিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা অভাবে পরে থাকা ব্যক্তিদের চিকিৎসা প্রদান, বিভিন্ন অসহায় ছাত্রলীগ কর্মীর পাশে দাঁড়ানো, করোনা কালে করোনা রোগির পাশে দাঁড়ানো, কর্ম অক্ষম ব্যক্তিদের পাশে দাঁড়ানো, এতিমদের সহযোগীতা করা, শারিরিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি, ইভটিজিনং এর শিকার অসহায় পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সহ অসংখ্য ইতিবাচক, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন ও অসহায় মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

Leave Your Comments