লালমনিরহাট জেলা প্রতিনিধি
মৃনাল কান্তি রায়
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক (স্ট্যাটাস) জানিয়ে পোস্ট দেয়ায় ছাত্রলীগের ১২ জন নেতাকে সাময়িক বহিষ্কার দেয়া হয়েছে।
শনিবার (১৯আগষ্ট)লালমনিরহাট জেলা ছাত্রলীগ তাদের নিজস্ব প্যাডে ১২জন ছাত্রলীগ নেতা কে সাময়িক বহিস্কিরাদেশ দিয়েছে।এতে জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাস এবং সাধারন সম্পাদক আরিফুল ইসলামের স্বাক্ষর রয়েছে, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম জানান সংগঠনের নীতি আদর্শের বাহিরে স্ট্যাটাস দেওয়ায় জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ১২ নেতা কে এই বহিষ্কারদেশ দেওয়া হয়েছে।
বহিস্কিরাদেশ প্রাপ্তরা হলেন সাইদুল ইসলাম সুমন সভা পতি চলবলা ইউনিয়ন ছাত্রলীগ,হাসান ভুইয়া সাধারন সম্পাদক ৬নং ওয়ার্ড গড্ডিমারি ইউনিয়ন শাখা,মোনা ব্বারুল হক মিশেল যুগ্ন সম্পাদক গোতামারি ইউনিয়ন শাখা,আল আমিন হোসেন সাগর যুগ্ন সম্পাদক টুংভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ,মামুনুর রশীদ লিওন সদস্য ছাত্রলীগ উত্তর বাংলা ডিগ্রী কলেজ,আমিনুল ইসলাম রানা সহ সভাপতি মোগলহাট ইউনিয়ন শাখা,ইব্রাহীম ইসলাম যুগ্ন সম্পাদক মোগলহাট ইউনিয়ন শাখা, রবিউল ইসলাম রবিন আইন বিষয়ক সম্পাদক মোগল হাট ইউনিয়ন শাখা,শ্রাবণ হোসেন সহসভাপতি ০৪নং ওয়ার্ড লালমনিরহাট পৌর শাখা,ইসমাইল হোসেন আদর সদস্য ছাত্রলীগ লালমনিরহাট পৌর শাখা, সহিদ, সহ-সভাপতি ০৪নং ওয়ার্ড শাখা জোংড়া ইউনিয়ন পাটগ্রাম,ইবনে রুসদ সদস্য ৭নং ওয়ার্ড পাটগ্রাম পৌর ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাস এবং সাধারন সম্পাদক আরিফুল ইসলাম বলেন অভিযুক্তদের বিরুদ্ধে স্থায়ী বহিস্কিরাদেশ দেবার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর সুপারিশ করা হয়েছে।