শেরপুরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর উদ্বোধন

Date: 2023-08-20
news-banner



আল আমীন  শেরপুর প্রতিনিধি :

ভার্চুয়াল জুম প্লাটফরমে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর উদ্বোধন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।

২০ আগস্ট সকাল ১১ টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় শেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর উদ্বোধন করেন তিনি। 

পরে শেরপুরে ফিতা টেনে এই কমপ্লেক্সের উদ্বোধন করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এম পি। 

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, মুক্তিযোদ্ধা কমান্ডার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব মোখলেসুর রহমান আকন্দ, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে
উপস্থিত ছিলেন।

Leave Your Comments