ডাকাত পাড়ায় অটো চালককে গলা কেটে হত্যা

Date: 2023-08-22
news-banner



লালমনিরহাট
প্রতিনিধি: মৃনাল কান্তি রায় 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রাশেদুল ইসলাম রাশেদ (৪৫) নামে এক চালককে গলা কেটে হত্যা করে তার অটো নিয়ে গেছে ডাকাতেরা।   

সোমবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের ডাকাত পাড়া ব্রিজের নীচ থেকে রাশেদুল ইসলামের গলা কাটা মরদেহ প্রথমে এলাকাবাসি পানিতে ভাসতে দেখে  পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায় মৃত রাশেদুল ইসলাম রাশেদ উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা বালাপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে।এলাকাবাসী বলেন রিকশা চালিয়ে কোনো রকম সংসার চালাতেন রাশেদ

প্রতিদিনের মতো রবিবার রিকশা নিয়ে বের হয়ে বাড়ি না ফেরলে তার স্ত্রী মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও কোন খোজ পাননি । 

আজ সোমবার স্থানীয়রা সারপুকুর ইউনিয়নের ডাকাত পাড়া ব্রিজের নিচে নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।

পরে আদিতমারী থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার মাথার পেছনে ও ঘাড়ে ধারালো অস্ত্রের দুটি  দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ব্রিজের নির্জন এলাকায় রাশেদকে  কুপিয়ে হত্যা করে নদীতে মরদেহ ফেলে অটো নিয়ে পালিয়ে যায়। ব্রিজের উপর রক্তের চিহ্ন ও মৃত ব্যক্তির পায়ের জুতা রয়েছে।  

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠিন শাস্তি প্রদান করা হবে।

Leave Your Comments