নেত্রকোনা দূর্গাপুরে বিষপানে স্কুল শিক্ষক মজিবুর রহমান(৫২) রহস্যজনক মৃত্যু।

Date: 2023-08-22
news-banner



আরিফ আহম্মেদ হালুয়াঘাট (ময়মনসিংহ) 

নেত্রকোনা দুর্গাপুরে স্কুল শিক্ষক মজিবুর রহমান (৫২) সোসবার (২১) তারিখে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মাউ গ্রামে এই ঘটনা ঘটে। শিক্ষাক মৃত তাজ্জত আলী ছেলে, পশ্ববতী ইউনিয়নের গুজিরকোণা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। 

মৃত শিক্ষকের স্ত্রী শিরিনা পারভীন জানান, সোমবার সকালে সে রুমে  প্রবেশ করে দরজা বন্ধ করে শুয়ে থাকে। এই দিকে আমি রান্নাঘরে রান্নাবান্নায় ব্যাস্ত। রান্নাবান্না ও সংসারিক সব গোছগাছ শেষ করে   ওনাকে খাবারের জন্য দরজা খুলতে বল্লাম, ভিতর থেকে দরজা খুলতেই বমি করতেছিল। 
স্ত্রী শিরিন পারভীন ভাবছিলেন তার গ্যাস্ট্রিক সমস্যা, গ্যাস্ট্রিকের ঔষধ দিয়ে মৃত মুজিবুর রহমান এর বড় ভাইকে খুজে আনতে যান। স্ত্রী শিরিন ও বড় ভাই মুজিবুর রহমান এর পাশে বিষের শিশি দেখে বুঝলেন শিক্ষক মজিবুর রহমান বিষ পান করেছে। অবস্থা খারাপ দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

 কর্তব্যরত ডাক্তার প্রথমিক ভাবে তার পেটের ভেতর থেকে বিষ বের করার চেষ্টা করে। কিন্তু কোন উন্নতি না হওয়ায়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যাত্রাপথে মৃত্যুর কোলে ডলে পরে। কি করনে শিক্ষাকের এ বিষপান তার পরিবার নিশ্চিত কোন কারন বলতে পারেনি। 

তবে পরিবারের এক সূত্রে সংবাদ পত্রকে জানান কিছুদিন আগে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় একজন তাকে মোবাইলে কল দিয়ে হুমকি দেন। 

দুর্গাপুর থানার (তদন্ত)  অফিসার নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। পরিবার ও স্থানীয় জনগণের অনুরোধে লাশ ময়নাতদন্তে পেরন করা হয়নি, তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে লাশ। কিন্তু রহস্য রয়েই গেল। 

কি করনে শিক্ষার মুজিবুর রহমান বিষপান করল, এ রহস্য জনক মৃত্যুর রহস্য জানতে চাই শিক্ষকের অনেক প্রিয়জন যারা পরিবারের বহিরাগত।

Leave Your Comments