রংপুর সদরে ১০ দিন ব্যাপী গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত

Date: 2023-08-22
news-banner

 

পীরগঞ্জ রংপুর সংবাদাতাঃ

রংপুর সদর উপজেলার আনসার ও ভিডিপি বাহিনির অধীনে ১০ দিন ব্যাপী গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ পুরুষ ও মহিলা প্রথম ধাপের উদ্ধোধন করা হয়েছে। 

গতকাল ২০ আগস্ট (রবিবার ) সদর উপজেলার ৩ নং চন্দনপাট ইউনিয়নের লাহীড়িরহাট মহিলা কলেজের হল রুমের মধ্যে  প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, সেকেন্দার আলী (ইউএভিডিও) উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সদর রংপুর ।  
অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান।

যানা যায় উক্ত প্রশিক্ষণে ৩নং চন্দনপাট ইউনিয়নের আশে পাশের 
লাহীড়িরহাট এলাকার ৩০ বছরের  কম বয়সী ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলাদের এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। 

এ সময় সভাপতি বলেন, সদর দপ্তরের নির্দেশনায় ১০ দিন ব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে ।

প্রশিক্ষার্থী ভিডিপি সদস্যগণ ভোট কেন্দ্রসমূহে সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এ ছাড়াও প্রশিক্ষণ সনদ ব্যবহার করে ভিডিপি সদস্যরা বিভিন্ন সরকারি ৩য় ও ৪র্থ শ্রেণীর চাকুরীতে সুবিধা লাভ করে থাকেন।

দেশের সেবাই নিজেদেরকে এগিয়ে আসতে হবে এবং আপনারা এই প্রশিক্ষণে মনোযোগী হয়ে সফল ভাবে কোর্স সমপন্ন করবেন।

Leave Your Comments