পীরগঞ্জে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ধর্ষনের অভিযোগ মীমাংসা

Date: 2023-08-24
news-banner



ফারজুল ইসলাম
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ

সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ধর্ষনের অভিযোগ মীমাংসা অভিযোগ উঠেছে আদিবাসী নেতা আগষ্টিন ও চতরা ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য আছমা বেগমের বিরুদ্ধে ।যানা গেছে ঐতিহাসিক হরিনসিং গুচ্ছ গ্রামের বাসিন্দা স্বিন্ধা রানী (ছদ্ধনাম) চতরা ইউনিয়নের মায়াগাড়ী গ্রামের আবুল মন্ডলের পুত্র লম্পট মিজানুর রহমান আজ থেকে ১০\১১ দিন পৃর্বে ঐতিহাসিক হরিনসিং পুকুর পাড়ে ঝোপঝাড়ের আড়ালে জোরপূর্বক ধর্ষণ করে । বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ধর্ষিতা।

অভিযোগের ভিত্তিতে এস আই মাহবুব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে মামলা দায়েরের পরামর্শ প্রদান করেন।আজ ২৩ আগস্ট বুধবার বেলা একটা থেকে টানা তিন ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকে আদিবাসী নেতা আগষ্টিন ও চতরা ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য আছমা  বেগম অভিযোগকারীর নিকট থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ধর্ষনের অভিযোগ মীমাংসা করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন অভিযুক্ত দুইজন।

এ বিষয়ে অফিসার ইনচার্জ পীরগঞ্জ থানা আনোয়ারুল ইসলামের  সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন যদি বিষয়টি এই রকমেই হয় সংশ্লিষ্ট ইউনিয়নের বিট পুলিশ অফিসার কে বিষয়টি দেখতে বলবো

Leave Your Comments