লালমনিরহাট প্রতিনিধি
মৃনাল কান্তি রায়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৩ আগষ্ট) জেলা তথ্য অফিস, লালমনিরহাট আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ উল্যাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র জনাব মো. রেজাউল করিম স্বপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো. কামরুজ্জামান সুজন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. আবুল কালাম আজাদ ।
এছাড়াও উপস্থিত ছিলেন সম্মাননীয় অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। আলোচনা শেষে মুক্ত প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার জনাব মামুন অর রশিদ।
শেষে প্রশ্নোত্তর পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মহামূল্যবান বই উপহার দেওয়া হয়েছে।