জেলা প্রতিনিধি, জামালপুর।
সুন্দর, নিরাপদ, সুশৃঙ্খল সমাজ গঠনে যাদের এত অবদান, তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের প্রয়াসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, জামালপুর আজ সম্পন্ন করে " Great Kindness Challenge"- ইভেন্টের।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট), জামালপুর জেলা শহরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী, পুলিশ, ট্রাফিক বিভাগ, ডাক্তার, প্যাথলজিস্ট সহ বিভিন্ন সেবা দপ্তরে কর্মরত সেবাদানকারী কর্মকর্তা- কর্মচারীদেরকে সাধারণ মানুষের জন্য তাদের অক্লান্ত পরিশ্রম ও ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ফুলেল শুভেচ্ছা সহ "ধন্যবাদ" জ্ঞাপন করে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ(ভিবিডি), জামালপুর জেলা।
এ সময় উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ(ভিবিডি), জামালপুর জেলা শাখার প্রেসিডেন্ট রাজিবুল ইসলাম সৌরভ, জেনারেল সেক্রেটারি জোবায়েদ হোসেন জোসেফ সহ ভিবিডি জামালপুরের স্বেচ্ছাসেবক বৃন্দ।
ভিবিডি জামালপুর জেলার প্রেসিডেন্ট ও ধন্যবাদ ইভেন্টের সমন্বয়ক রাজিবুল ইসলাম সৌরভ বলেন কোথাও দূর্ঘটনা,অগ্নিসংযোগ কিংবা কেউ পানিতে পড়ে গেলে সবার আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করে।
তাছাড়া, পথচারীদের দ্রুত গন্তব্যে পৌছাতে প্রচন্ড রোদ কিংবা তুমুল বর্ষণে নীল-সাদা পোষাকে রাস্তায় দায়িত্ব পালন করা ট্রাফিক, হাসপাতালের ডাক্তার ক্রমাগত সেবা দিয়ে যাচ্ছে। যে মানুষগুলো অপরাধী, সন্ত্রাস নির্মূল করে সমাজে শৃঙ্খলা বজায় রাখছে, সকলের ভালো কাজের স্বীকৃতি স্বরুপ আমাদের আজকের এই প্রয়াস।
ধন্যবাদ দিয়েও কখনো কখনো একজন মানুষকে আরও বেশি দায়িত্বশীল ও আদর্শিক করে গড়ে তোলা যায় বলে আমরা বিশ্বাস করি। এ ধরনের আয়োজনে খুশি হয়ে সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ ইমন আয়োজকদেরকেও ধন্যবাদ দিয়ে বলেন- স্বীকৃতি ছোট হোক, তা সবসময়ই কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়।