আত্মজাগরণ ও মেধা বিকাশে মননশীল বই বিতরণ

Date: 2023-08-25
news-banner



মো:নূর আলম,দূর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি

শিশুদের আত্মজাগরণ ও পাঠাভ্যাস বৃদ্ধিতে বৃহস্পতিবার দুপুরে  নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গুজিরকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ে উন্নত জীবন নামক পঞ্চাশটি মননশীল বই বিতরণ করা হয়। 

জলসিঁড়ি পাঠাগার, সময় প্রকাশন ও আগামী নেত্রকোণা চ্যাপ্টারের  সমন্বয়ে বইগুলো বিতরণ করা হয়। এ সময় বাকলজোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ তালুকদার সাগর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান আনসারি, স্কুলটির প্রধান শিক্ষিকা বাসন্তি রাণী সাহা, ম্যানেজিং কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষিকা জরিনা বেগম, সহকারি শিক্ষক একেএম শহিদুল হক ও জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকার আলোচনা করেন। 

জানা যায়, নেত্রকোণা সদর ও দুর্গাপুর উপজেলায় দশটি স্কুলে ডা. লুৎফর রহমানের লেখা উন্নত জীবন নামক পাঁচশত বই বিতরণ করা হবে। তারপর পাঠ প্রতিক্রিয়া মূল্যায়ন করে সেরা বিশজন পাঠককে পুরস্কৃত করা হবে।

Leave Your Comments