কক্সবাজারে রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবিতে স্থানীয় সচেতন মহলের মানববন্ধন।

Date: 2023-08-25
news-banner



এইচ এম সেলিম কাইসার।। 
কক্সবাজার জেলা প্রতিনিধি:

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন, কক্সবাজারের লোকালয়ে বসবাস করা রোহিঙ্গাদের শনাক্তকরণ, এনআইডি-জন্মনিবন্ধন-পাসপোর্ট বাতিল করে ক্যাম্পে ফেরত নিয়ে যাওয়ার দাবিতে মানববন্ধন করেছে কক্সবাজারের স্থানীয় সচেতন মহল।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে কক্সবাজার পৌরসভার সামনে কক্সবাজারে সর্বস্তরের স্থানীয় জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘কিছু রোহিঙ্গার বেপরোয়া কর্মের কারণে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে কক্সবাজার সহ বিভিন্ন এলাকায়। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বাড়ছে হত্যাযজ্ঞ ও রাহাজানি সহ নানান অপকর্ম । যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের স্বদেশে ফেরানো সহ  প্রত্যাবাসন প্রক্রিয়া অনতিবিলম্বে কার্যকর নাহলে দেশের অপূরণীয় ক্ষতি হবে বলে মনে করেন বক্তারা।

মানববন্ধনের আহবায়ক কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইশতিয়াক আহমেদ জয়ের সভাপতিত্বে কক্সবাজার পাবলিক লাইব্রেরির সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা আরো বলেন, ‘ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের শনাক্ত করে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা অতিব জরুরী। 

যারা অবৈধভাবে পাসপোর্ট ও এনআইডি
করেছে সবগুলো বাতিল করতে হবে। রোহিঙ্গাদের মদদদাতা এবং তাদের যারা ভোটার হতে সহযোগিতা করে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সমাবেশে দাবি বলে  জানান বক্তারা।

তরুণ সাংবাদিক ও কক্সিয়ান এক্সপ্রেস এর সভাপতি ইরফান উল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাত, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জি.এম. জাহিদ ইফতেকার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম নজরুল ইসলাম, জনকন্ঠের স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ, রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহাবুব রহমান প্রমুখ

Leave Your Comments