নিখোঁজের দুই পর আলাইকুমারী নদী থেকে লাশ উদ্ধার

Date: 2023-08-27
news-banner


মোঃ রতন বাবু স্টাফ রিপোর্টার।।

রংপুরের পীরগাছায় নিখোঁজের দুই দিন পর আলাইকুমারী নদী থেকে সাকিব হোসেন (১৯) নামে এক অটোচালকের বিভৎস লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ফকিরটারী গ্রামের আলাইকুমারী নদী থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত সাকিব হোসেন মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটের ইদুলপুর গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আলাইকুমারী নদীতে কাঠের ব্রিজে আটকে থাকা অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। বৃষ্টির পানির স্রোত উজান থেকে ভেসে এসেছিল লাশটি। লাশের শরীর ফোলা ও মুখ মন্ডল পানির নিচে ডুবন্ত অবস্থায় দেখা যায়। তার পরনে কালো প্যান্ট ও সাদা গেঞ্জি ছিল। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করলে স্বজনরা তাকে সনাক্ত করেন। গত বুধবার বিকেল থেকে সাকিব নিখোঁজ ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান বার্তা বিচিত্রা বলেন, আলাইকুমারী নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

Leave Your Comments