স্টাফ রিপোর্টার মিজানুর রহমান।।
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর হরষপুর ইউনিয়ন জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনা ঘটে,এতে নিহতের ছেলে ও গুরুতর আহত হয়।
২৬ আগস্ট শনিবার বিকাল ৪ টার দিকে নিহত জাকির হোসেন ৪৫ বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়ন সুনামুরা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে নিহত জাকির হোসেনের আপন ছোট দুই ভাই আক্তার হোসেন মুক্তার হোসেন তারা দুজন মিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করে।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ নিহত এর সত্যতা নিশ্চিত করে তিনি জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।