আমিনুর রহমান,অভয়নগর(যশোর)প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহি পোতপাড়া পাইকপাড়া ভুগিলহাট( পিপিবি) মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালন করা হয়েছে।
২৭ আগষ্ট রবিবার বেলা ১১ টায় বিদ্যালয়ের সভাপতি বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক শওকত হোসেনের সভাপতিত্বে শিক্ষক সুমন দাসের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বতব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইন্জিনিয়ার আরশাদ পারভেজ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মল্লিক আরাফাত হোসেন।আরো বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা মুছা,আব্বাস আলী বিশ্বাস, তহমিনা বেগম,আওয়ামীলীগ নেতা আবুল হেন মল্লিক,শেখ কামাল হোসেন,আলহাজ্ব রফিকুল ইসলাম, আল মামুন মোল্যা, আবু তাহের ভুঁইয়া,অভিভাবক সদস্য মহাসিন শেখ,কালাম মীর, ওয়ার্ড যুবলীগ সভাপতি গোলাম রব্বানী প্রমুখ।
আলোচনাসভাশেষে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ ই আগষ্ট সপরিবারের নিহতদের স্মরণে আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।সবশেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।