শেরপুরের নালিতাবাড়ীতে ৪র্থ শ্রেণির শিক্ষাথী ধর্ষণ

Date: 2023-08-28
news-banner



আল আমীন, শেরপুর প্রতিনিধি 

শেরপুরের নালিতাবাড়ীতে ৪র্থ শ্রেণির এক শিশু ধর্ষিত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণের মামলা করেছে। ভিকটিমকে মেডিক্যালে পাঠানো হয়েছে।

শিশুটির পরিবার, পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া রাতকুচি গ্রামে জাবেদ আলীর শিশুকে জোড়পূর্বক ধর্ষণ করে আন্ধারুপাড়া গ্রামের মো: ফিরুজ মিয়া(৫৫)। ওই শিশু আন্ধারুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির একজন শিক্ষার্থী। ২৩ আগষ্ট সকালে শিশুটি বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এ সময় ফিরুজ মিয়া জাবেদ আলীর খালি ঘরে প্রবেশ করে জোড়পূর্বক ওই শিশুকে ধর্ষণ করে। 

একই গ্রামের মগর আলীর পুত্র দুলাল মিয়া হঠাৎ ওই বাড়িতে প্রবেশ করে। এ সময় শব্দ পেয়ে ঘরের দরজা খুলতেই উভয়কে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। পরে ফিরুজ মিয়া ভয়ভীতি প্রদর্শন পূর্বক দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পর থেকেই ফিরুজ গা ঢাকা দিয়েছে। 

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) এমদাদুল হক বলেন-শিশু ধর্ষণের ঘটনায় তার পিতা বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। ভিকটিমকে মেডিক্যাল করার জন্য পাঠানো হয়েছে। মেডিক্যাল শেষে বুঝা যাবে সে ধর্ষিত কি-না। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave Your Comments