মিথ্যে অস্ত্র মামলার বিরুদ্ধে ভাইয়ের পক্ষে বোনের সংবাদ সম্মেলন।

Date: 2023-08-28
news-banner

 

স্টাফ রিপোর্টারঃ

ভোলা জেলার লালমোহন থানার আসামী মোঃ শামীম বখশির বোন মোছাঃ শাহিনা আক্তার তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা সংক্রান্ত বিষয়ে প্রেস বিজ্ঞপ্তির আয়োজন করেন, যাহার মামলা নং ১। 

উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে মোছাঃ শাহীনা আক্তার বলেন, আমি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি এই যে, আমার পরিবারের দাবি আশা করি প্রকৃত ঘটনা উদঘাটন এবং সর্বাধিক প্রচারের মাধ্যমে একটি অসহায় পরিবারকে মিথ্যা মামলা থেকে রক্ষা করার জন্য আপনারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

তিনি বার্তা বিচিত্রাকে আরো বলেন, আমার ভাই শামীম বকশি ঢাকাতে মোটরসাইকেল রাইড সেয়ার করে আমাদের পরিবার চালাতেন। আমরা আজ বেদনা ভরা মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমার ভাইকে কিভাবে মিথ্যা অস্ত্র মামলা দিয়ে হয়রানির স্বীকার করছে তা আপনাদের মাঝে জানাতে চাই।

গত ঈদুল আজহা উদযাপনের উদ্দেশ্যে  আমার ভাই ২৩/০৬/২৩ ইং তারিখে গ্রামের বাড়িতে (লালমোহন) আসে। এবং ৩০/০৬/২৩ ইং তারিখে বিকাল আনুমানিক ৩.০০ টা থেকে ৩.৩০ টার সময় স্থানীয় সাংসদের ভাতিজা নয়ন পঞ্চায়েত ফোন দিয়ে আমার ভাইকে বাড়ির পাশে রাস্তায় ডেকে নেয়। আমার ভাই সেখানে যাওয়ার পর, বর্তমান সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের ভাই জাকির পঞ্চায়েত এবং ভাতিজা নয়ন পঞ্চায়েত সহ কতিপয় আরো কিছু সন্ত্রাসী সহ আমার ভাইকে বেধড় মারধর করে।

এরপর তারাই আমার ভাইয়ের কাছে চাকু ও বগি দিয়ে পুলিশের কাছে কল করে ডেকে নিয়ে তাকে ধরিয়ে দেয়। মারধরের ঘটনায় অসুস্থ হওয়ায় আমার ভাই কে স্থানীয় লালমোহন থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেওয়ার পর আবার মিথ্যে নাটক সাজিয়ে অস্ত্র উদ্ধারের নামে আমাদের বাড়িতে তাকে নিয়ে আসে। এরপর আমাদের সামনেই একটি পিস্তল তারা নিজেরাই বের করে বলে এটা তোর বাড়িতে পাওয়া গেছে এটা তোর পিস্তল বলে তাকে আবার থানায় নিয়ে গিয়ে পুলিশ আমার ভাইয়ের উপর অমানবিক নির্যাতন চালায়। এভাবে দাফায় দফায় আমার ভাইয়ের উপর নির্যাতন চলে। 

এতেও তারা ক্ষান্ত হয়নি,কোটে চালান করার সময় এই পুরো ঘটনার মাস্টার মাইন্ড বাংলা বাজার থানার ওসির সাথে কথা বলে, তাকে জানায়, কোটে যেটা বলতে বলা হবে তাই বলবে তা না হলে তোমাকে ক্রসফায়ার করার নির্দেশ রয়েছে। এসব বলে আমার ভাইকে দিয়ে লালমোহন থানার বিশেষ ব্যক্তিবর্গের সাথে জড়িয়ে বিভিন্ন মিথ্যে বক্তব্য রেকর্ড করেন। অথচ আমারা বংশ ক্রমানুসারে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। 

উপরের উল্লেখিত অস্ত্র মামলাটি সম্পূর্ণরূপে মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন। এর আগে আমার ভাইয়ের নামে কোন মামলা তো দূরের কথা একটা জিডিও কোন থানায় নেই। তাই আমরা এই মামলার নিরপক্ষ তদন্ত চাই। এছাড়া পুলিশের এমন অশোভনীয় আচারণ করার জন্য তাদের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক। 

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন এই যে, বর্বরোচিত মিথ্যে মামলার ঘটনাটির সাথে যারা আমার ভাইকে জড়িয়েছে এবং মিথ্যে বক্তব্য প্রদান করিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে এই মিথ্যে প্রহসন মূলক মামলা হইতে আমার ভাইকে অব্যহতি প্রদানের জোর দাবি জানাচ্ছি। 

Leave Your Comments