স্বাধীন সার্বভৌমত্ব এই দেশ থেকে বঙ্গবন্ধুর নাম কোন দিন মুছা যাবে না, বিমান প্রতিমন্ত্রী

Date: 2023-08-29
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর নাম যেভাবে দেশের ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না ঠিক তেমনি বৃহত্তর সিলেটের প্রয়াত রাজনীতিবিদ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর একুশে পদকপ্রাপ্ত সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জব্বারের নামও সিলেটের ইতিহাস থেকে কোন দিন মুছবে না। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে মহান মুক্তিযোদ্ধ থেকে শুরু করে ১৯৭৫ পরবর্তী সংকটে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার কাজে অবিচল থেকে আজীবন তৃণমুল পর্যায়ে রাজনীতি করা এক ক্ষণজন্মা নেতা হচ্ছেন মরহুম আব্দুল জব্বার। ওনাদের মতো ত্যাগী নেতাদের আদর্শ আমাদের লালন করতে হবে। 

রবিবার (২৭ আগষ্ট) মৌলভীবাজার জেলার কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে আব্দুল জব্বার ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও বঙ্গবন্ধুর স্নেহধন্য একুশে পদকপ্রাপ্ত কুলাউড়ার সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ৩১তম মৃতুবার্ষিকী পালন উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার- ২ ও মরহুম আব্দুল জব্বারের পুুত্র মো. আবু জাফর রাজুর সভাপতিত্বে এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আ.স.ম কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি এ সব কথা বলেন।

বিমান প্রতিমন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছর যাবৎ ধারাবাহিক সুশাসনের ফলে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বিমান বর্তমানে দেশের একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ‘৭ অক্টোবর হযরত শাহাজালাল আর্ন্তাজাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মেগা প্রকল্পের মাধ্যমে দেশ যখন উন্নয়নের মহাসড়কে ভাসছে ঠিক তখন নতুন ভাবে বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র শুরু করেছে। যাতে এ দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে তারই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসব অশুভ শক্তিকে মোকাবেলা করে আগামী নির্বাচনেও এ সরকারকে রাষ্ট্রক্ষমতায় রেখে উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমান প্রতিমন্ত্রী আরো বলেন, সিলেটের মানুষ বেশিরভাগ ইউরোপ-আমেরিকায় থাকেন। তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শিগগিরই কমলগঞ্জের শমশেরনগর বিমানবন্দর চালু করা হবে এবং বন্ধ থাকা দেশের অন্যান্য বিমানবন্দরগুলো পর্যায়ক্রমে চালু করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান, কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, শফিউল আলম শফি, সাংগঠনিক সম্পাদক মমদুদ হোসেন, বদরুল ইসলাম বদর, বিআরডিবি’র চেয়ারম্যান ফজলুল হক ফজলু, কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মঈনুল ইসলাম সবুজ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক আতিকুর রহমান আখই, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনামুল হক মিফতা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আব্দুল জব্বারসহ ১৫ই আগষ্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যসহ দেশের মহান মুক্তিযোদ্ধের নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Leave Your Comments