হালুয়াঘাটের দর্শারপাড় মালবাহী বডবডি গাড়ী উল্টে একজন আহত

Date: 2023-08-29
news-banner



আরিফ আহম্মেদ হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি। 

ময়মনসিংহের হালুয়াঘাট থানার দর্শারপাড় বিকাল (৫:১০) মিনিটে মালবাহী বডবডি পরিবহন ধারা বাজার থেকে গরু নিয়ে আসার সময় হালুয়াঘাটে যাওয়ার পথে দর্শারপাড় হাইওয়ে রোডের মাঝে উল্টে মহিষলাটি গ্রামের মাজহারুল (৬০) নামের একজন আহত হয়। 

মালবাহী পরিবহনে  চালক, গরুর (২)  মালিক ও অন্য একজন ছিল। গরুর মালিক মাজাহারুল মিয়া সামনে থাকাই পায়ে আঘাত পাই।রক্তাক্ত মাজাহারুল মিয়াকে (৬০) স্থানীয় লোকজন ইজিবাইকের সাহায্যে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

কর্তব্যরত চিকিৎসক প্রথমিক চিকিৎসা দিয়ে   আহত মাজহারুল মিয়া(৬০) কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পেরন করেন।

Leave Your Comments