মোঃ ইমরান হোসেনঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহদাত বার্ষীকি ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজার দেউরীতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ আগষ্ট) দুপুরে রাজধানীর কোতয়ালী থানাধীন রাজার দেউরী বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৩৬ নং ওয়ার্ড ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শ্রী হরেন নন্দীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, কোতয়ালী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জামাল উদ্দিন আকবর বাবলা ও ৩৬ ন ওয়ার্ড কাউন্সিলর মুক্তিযোদ্ধা রঞ্জণ বিশ্বাস।
এছাড়া আলোচনা সভা ও দোয়া মাহফিলে ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান মিয়াজী, ৩৬ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ মিলন খান, যুগ্ম- সাধারন সম্পাদক ইসলাম, সাংগঠনিক সম্পাদক অমিত রায়, মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দীলিপ ঘোষ সম্পা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, আইন বিষয়ক সম্পাদক রাহুল দেবনাথ রানা, সাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রাজিব ও কার্যকরী সদস্য হাবিবুর রহমান পলাশসহ ৩৬ নং ওয়ার্ড ও এর অওতাধীন সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।