ভোলার বোরহানউদ্দিন উপজেলা আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ( ২৯-৮-২৩ ইং) বোরহানউদ্দিন উপজেলার সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্স প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বেলা ১১ টায় উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান- উজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বড় মানিকা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, সহ আরও অনেকে।
উপজেলা আইন শৃঙ্খলা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, থানার অফিসার ইনচার্জ, সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।