হরিপুর ৩নং বকুয়া ইউনিয়ন পরিষদকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ঘোষণা ।

Date: 2023-09-01
news-banner



গোলাম রব্বানী 
হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

অদ্য ৩০ আগস্ট ২০২৩ ইং,তারিখে ৩নং বকুয়া ইউনিয়ন পরিষদ হরিপুর, ঠাকুরগাঁও।
 ঝুঁকিপূর্ণ শিশুশ্রমমুক্ত ইউনিয়ন ঘোষণা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় উপস্থিত ছিলেন, মোঃ আবু তাহের, চেয়ারম্যান ও সভাপতি-সিডব্লিউজি ৩নং বকুয়া ইউনিয়ন পরিষদ এবং মোঃ কামরুল ইসলাম, ট্রেড ইউনিয়ন লিডার, হরিপুর এবং অত্র ইউনিয়নের  সদস্যবৃন্দ।সিডব্লিউজি কমিটির সদস্যবৃন্দ, ট্রেড ইউনিয়ন এর নেতা, শিশুর অভিভাবক ও শিশু। উক্ত সভায় ইএসডিও - সিএলএমএস প্রকল্পের, প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল স্বাগত বক্তব্য ও প্রকল্পের কার্যক্রম তথা হরিপুর উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের তথ্য তুলে ধরেন।

সভায় জনাব, মোঃ কামরুল ইসলাম বলেন,ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। শিশুর পরিবারকে ভালভাবে বুঝিয়ে বলতে হবে। তারা যাতে তাদের শিশুকে ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের না পাঠায়।

উক্ত সভায় সভাপতি মোঃ আবু তাহের, চেয়ারম্যান ও সভাপতি-সিডব্লিউজি ৩নং বকুয়া ইউনিয়ন পরিষদ, হরিপুর, ঠাকুরগাঁও বলেন, সিএলএমএস প্রকল্পের সহায়তায় আমগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে  একটি কমিউনিটি ওয়াচ গ্রুপ গঠণ করি। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজত ৮ জন শিশুকে জরিপ করা হয়। এই কমিটির মাধ্যমে ঝুঁকিপূর্ণ কাজে  নিয়োজিত ৩ জন শিশুকে স্কুলগামী করা হয়েছে। শিক্ষাধীন হিসেবে কাজ করতেছে ২ জন। শিক্ষানবিশ ১ জন। ১৮ বছর পূর্ণ হয়েছে ১ জন। কাজ ছেড়ে বাড়িতে বসে আছে ১ জন।

আমি আজ থেকে ৩ নং বকুয়া ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা করছি। পরর্বতীতে নতুন করে কোন শিশু যেন কোন ধরণের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত না হয় সে ব্যাপারে সকলে সতর্ক থাকবো।

Leave Your Comments